1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হবিগঞ্জ -২ বানিয়াচং আজমেরীগঞ্জের বিএনপি জমিয়ত জোটের এমপি ডা সাখাওয়াত হাসান জীবনের বিজয়োত্তর শুকরানা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

হবিগঞ্জ -২ বানিয়াচং আজমেরীগঞ্জের বিএনপি জমিয়ত জোটের এমপি ডা সাখাওয়াত হাসান জীবনের বিজয়োত্তর শুকরানা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ -২ বানিয়াচং আজমেরীগঞ্জের বিএনপি জমিয়ত জোটের এমপি ডা সাখাওয়াত হাসান জীবনের বিজয়োত্তর শুকরানা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাব্বীর আহমদ শিবলী
বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ

 

আজ ২৮ ফেব্রুয়ারি -২৬ শনিবার জনাব আলী সরকারি কলেজ মাঠে বানিয়াচং আজমেরীগঞ্জের হবিগঞ্জ ২ এর বিএনপি জমিয়ত জোটের সংসদ সদস্য আবু মনসুর ডা সাখাওয়াত হাসান জীবন বিজয়োত্তর শুকরানা, গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়‌।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ ৩- সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই আসনের বিএনপি জমিয়ত জোটের এমপি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন গত ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় গত রমজানে আমরা ৫০ জন সুন্দর মতে ইফতার করতে পারিনি। আজ আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের সরকার ক্ষমতায় এনেছেন। সুন্দরভাবে ইফতারের আয়োজনে শরিক হতে পেরেছি।হবিগঞ্জ -২ এর সংসদ সদস্য ডা সাখাওয়াত হাসান জীবন আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন । ‘আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান যে নির্বাচনী ওয়াদা দিয়েছিলেন তা ইতিমধ্যেই পালন করা শুরু করেছেন । ফ্যামিলি কার্ড সহ খতিব ইমাম মুয়াজ্জিনের জন্য সম্মানী দেয়ার কাজ আরম্ভ হয়েছে। আমরা সব ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ। এব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।’ বিএনপি উপজেলা সেক্রেটারি নাকিব ফজলে নাকিব মাখন ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদের যৌথ পরিচালনায়
উপজেলা জমিয়তের সহ-সভাপতি শায়খ ইকবাল হোসেন এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য সাবেক ছাত্র জমিয়তের সভাপতি মুফতি এখলাসুর রহমান রিয়াদ,আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় জেলা, উপজেলা, ইউনিয়ন ও জমিয়তের জেলা, উপজেল ইউনিয়ন ও গন অধিকারের নেতৃবৃন্দ ।

দোয়া পরিচালনা করেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট