1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে সনাতনী সংগঠনের সংবাদ সম্মেলন, অপপ্রচারের প্রতিবাদ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন পলাশ উপজেলা প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে সনাতনী সংগঠনের সংবাদ সম্মেলন, অপপ্রচারের প্রতিবাদ

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার( সাতক্ষীরা)
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

শ্যামনগরে সনাতনী বিভিন্ন সংগঠনের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সনাতনী সংগঠনের নামে নানা ষড়যন্ত্র ও উস্কানিমূলক অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তের প্রতিবাদে
১ মার্চ রবিবার সকাল ১১ টায়
এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সকল সনাতনী সংগঠন”-এর ব্যানারে আয়োজিত এ সম্মেলনে বক্তারা একটি কুচক্র মহলের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, দেশ ও সমাজে বিভ্রান্তি সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানিয়ে বক্তারা সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, শ্যামনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রবীন্দ্রনাথ বিশ্বাস, সহ-সভাপতি অধ্যাপক তপন কুমার মন্ডল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, আটুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি বাবু দীনেশ কুমার মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কিরণ শংকর চ্যাটার্জী, যুগ্ম আহ্বায়ক রনজিত দেবনাথ, সদস্য নিভা রানী চক্রবর্তী, হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার মন্ডলসহ সনাতনী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের পাশে ছিল এবং সর্বাত্মক সহযোগিতা করেছে। তারা আরও উল্লেখ করেন, এবারের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারা স্বাধীনতার স্বপক্ষে অবস্থান নিয়েছেন।এসময় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, আমরা এই উপজেলার সনাতনী সম্প্রদায়ের মানুষরা সবসময় তাকে যে কোনো প্রয়োজনে পাশে পাই। এজন্য আমাদের সনাতনী সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।বক্তারা সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং যেকোনো ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট