1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১৭৫ বোতল ভারতীয় এসকফ সিরাপ উ/দ্ধা/র করেছে। (বিজিবি) - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১৭৫ বোতল ভারতীয় এসকফ সিরাপ উ/দ্ধা/র করেছে। (বিজিবি)

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা শার্শা উপজেলা 

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭৫ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ‘এসকফ’ (ESKUF) সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (০২ মার্চ) দুপুরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর সদস্যরা মালিকবিহীন অবস্থায় এই মাদকের চালানটি আটক করে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশ রোধে বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় তল্লাশি চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭৫ বোতল ভারতীয় এসকফ সিরাপ উদ্ধার করা হয়।
অধিনায়ক আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানি মালামাল আটকের ক্ষেত্রে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্তে বিজিবির এই কঠোর অবস্থানের কারণেই পাচারকারীরা সফল হতে পারছে না। বিজিবি কর্মকর্তা লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, “দেশের সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের জিরো টলারেন্স নীতি এবং অভিযান অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত মাদকের চালানটি বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে এবং প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট