1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুর হাসপাতালে ডায়াবেটিস কর্নারের অর্ধ কোটি টাকার ভবন ২ বছর ধরে অবহেলায় পড়ে রয়েছে  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুর হাসপাতালে ডায়াবেটিস কর্নারের অর্ধ কোটি টাকার ভবন ২ বছর ধরে অবহেলায় পড়ে রয়েছে 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

তপন চন্দ্র সরকার,স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ, 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডায়াবেটিস কর্নারের একটি ভবন দীর্ঘ তিন বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। কর্তৃপক্ষের অবহেলা ও প্রয়োজনীয় উদ্যোগের অভাবে গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।জানা গেছে, ডায়াবেটিস রোগীদের বিশেষায়িত সেবা দেওয়ার লক্ষ্যে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থা ( জাইকা) একটি স্বতন্ত্র ভবন নির্মাণ করে দেয়। জাইকা উপজেলা ডেভলাফমেন্ট ফ্যাসিলিটিটর ( ইউডিএফ) প্রতিনিধি পলাশ কর বলেন,২০২৪ সালের জুন মাসে ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন করা হয়।এ ছাড়াও জেলা পরিযদ থেকে আরও দুই লাখ টাকা আনুষঙ্গিক কাজের জন্য বরাদ্দ দেওয়া হলেও ভবনটি  থালা বদ্ধ রাখা কতৃপক্ষের দায়িত্ব হীনতাবোধ নিয়ে প্রশ্নজাগে। এরকম প্রকল্পের আওতায় পাশের নান্দাইল উপজেলার একটি ভবন নির্মাণ করা হলেও সেটি আরও দুই বছর আগে থেকেই কাজ চলমান রয়েছে। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি ময়মনসিংহের গফরগাঁও,নান্দাইল ও পাকুন্দিয়া উপজেলার মধ্যে অবস্থিত।যে কারণে  বিপুলসংখ্যক ডায়াবেটিস রোগী সেবা নিতে এখানে ছুটে আসেন।আধুনিক সুবিধাসম্পন্ন এই কর্নার চালু না থাকায় রোগীদের জেলা সদর বা বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে বাড়তি খরচে চিকিৎসা নিতে হচ্ছে। দ্রুত ভবনটি চালু করার দাবি জানান তারা।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা( ইউএইচঅ্যান্ডএফপিও) ডা. তানভীর হাসান জিকু জানান,ভবন নির্মাণ সম্পন্ন হলেও ভবনের সামনে মাটি ভরাট ও কিছু কাজ রয়ে গেছে। এ কাজগুলো সম্পন্ন হলে খুব শীঘ্রই সেখানে কাজ শুরু করা হবে।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্বাস্থ্য খাতে  উপজেলা পরিযদ হস্তান্তরিত বিভাগের দায়িত্বে নিয়োজিত  কাজী নাহিদ ইভার কাছে ভবনটি নির্মাণের তিন বছরেও উদ্বোধন না হওয়ার কারণ জানতে চাইলে তিনি দু:খ প্রকাশ করে বলেন, হাসপাতালের বিষয়টি সম্পূর্ণই ইউএইচঅ্যান্ডএফপিও নিজস্ব চিন্তায় পরিচালনা করে আসছেন। তিনি এও বলেন, কুকুরে কামড়ের ভেকসিন কিনতে এক লাখ টাকা বরাদ্দ দিলেও এখনও তা ক্রয় করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট