1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আইন উপেক্ষা করে লামার আজিজনগরে পাহাড় কাটা ও গাছ নিধন, ব্রিকফিল্ডের বি/রু/দ্ধে অ/ভি/যো/গ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

আইন উপেক্ষা করে লামার আজিজনগরে পাহাড় কাটা ও গাছ নিধন, ব্রিকফিল্ডের বি/রু/দ্ধে অ/ভি/যো/গ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

আইন উপেক্ষা করে লামার আজিজনগরে পাহাড় কাটা ও গাছ নিধন, ব্রিকফিল্ডের বিরুদ্ধে অভিযোগ

লামা উপজেলা প্রতিনিধি : আজিজুল হাকিম তুহিন

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুরুং পাড়া এলাকায় একটি ব্রিকফিল্ডকে ঘিরে পাহাড় কাটা, মাটি উত্তোলন এবং বনজ গাছ নিধনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, SBM ব্রিকফিল্ডের মালিক আজম খান-এর নেতৃত্বে এসব কার্যক্রম দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই পাহাড় কেটে মাটি সংগ্রহ এবং আশপাশের বনাঞ্চল থেকে গাছ কাটা হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পাহাড় ধসের ঝুঁকি বাড়ছে।

আইন অনুযায়ী, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে কৃষিজমি বা পাহাড় কেটে ইটভাটার জন্য মাটি সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ। একই আইনের বিভিন্ন ধারায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা বা মাটি সংগ্রহের জন্য জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

এছাড়া বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পরিবেশের ক্ষতি করে এমন কোনো কার্যক্রম পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা বা পাহাড় কাটা আইনত অপরাধ হিসেবে গণ্য ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট