মোঃ দেলোয়ার হোসেন বগুড়া
বগুড়া জেলার বগুড়া কাহালু উপজেলার কাহালু পৌর ভবনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।অজ্ঞাত চোর বা চোরেরা অফিসের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে নগদ ৪৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।ঘটনা সূত্রে জানা যায়, ১ লা মাচ ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক ০৪টার সময় অফিস বন্ধ করে ক্যাশিয়ার মোঃ লিটন ও কর আদায়কারী মোঃ ফখরুল ইসলাম নিজ নিজ বাড়িতে চলে যান।রাত প্রায় ০৯.৩০ ঘটিকার সময় অফিসের নাইট গার্ড শফি কমাল মোবাইল ফোনে কর আদায়কারী মোঃ ফখরুল ইসলামকে জানান যে,তার অফিস কক্ষের গ্রীল কাটা অবস্থায় রয়েছে এবং দ্রুত অফিসে আসার অনুরোধ করেন।খবর পেয়ে তারা পৌর ভবনে এসে দেখেন,ক্যাশিয়ার ও কর আদায়কারীর কক্ষের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করা হয়েছে।আলমারির তালা ভেঙে ভেতরের কাগজপত্র ও জিনিসপত্র এলোমেলো করে ফেলা হয়েছে।আলমারিতে সংরক্ষিত নগদ ৪৫ (পঁয়তাল্লিশ) হাজার টাকা চুরি হয়ে গেছে।খবর পেয়ে কাহালু থানা-র অফিসার ইনচার্জ জনাব মোঃ গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।এ ঘটনায় পৌর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, পৌর ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি দ্রুত চোরদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা করতে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬