1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্রের আঘাতে জামায়াত নেতা নিহত,আহত ১ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা আরব আমিরাত-বাহরাইনসহ তিন দেশে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ফুলবাড়ীয়ায় ছেলে ও নাতির হাতে বৃদ্ধ নি/হ/ত ইরান-ইসরাইল যুদ্ধ লোহিত সাগরে হুথি আতঙ্কে সতর্ক অবস্থানে ইইউ নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশনের মানবিক যাত্রা শুরু, অসহায় আজিজুল হকের পাশে সহায়তার হাত ১৪ এপ্রিল থেকে কৃষিকার্ড বিতরণ শুরু ডা. জাহিদ হোসেন প্রতিটি পরিবারের নারী প্রধান পাবেন ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রী সোনাগাজীতে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি চার দিনেই ‘ক্লোজড’ থানার ওসি! ? কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম

ভিডিও সংবাদ 👇👇

জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্রের আঘাতে জামায়াত নেতা নিহত,আহত ১

মোঃ দেলোয়ার হোসেন বগুড়া
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

মোঃ দেলোয়ার হোসেন বগুড়া :

বগুড়া সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্রের আঘাতে একজনের মৃত্যু ও অপর একজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।ঘটনাটি ঘটে ০১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টা ৫০ মিনিটে মাহাবুব নগর এলাকায়,বগুড়া সদর থানা অধীনস্থ খান্দার গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার মোঃ তারেক (৩০),পিতা: মোঃ সোহাগ এবং মোঃ সাইফুল ইসলাম (৪৫),পিতা: মৃত নওশেদ আলির ওপর হামলা চালানো হয়।এ সময় অভিযুক্ত মোঃ বিকরম (৩২) ও বিজয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোঃ সাইফুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হস্তান্তর করা হয়।তবে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।তার মরদেহ বর্তমানে নিজ বাড়ি খান্দারে রাখা হয়েছে।নিহত সাইফুল ইসলাম জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার ওলামা বিভাগের একজন রুকন ছিলেন।অপর আহত মোঃ তারেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।ঘটনার পর বগুড়া সদর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে।বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবংএ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট