জাতীয় সংসদের হুইপ হলেন দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া
মোঃ আমজাদ হোসেন উপজেলা প্রতিনিধি চিরিরবন্দর দিনাজপুর
দিনাজপুর–৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া-কে ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, The Bangladesh (Whips) Order, ১৯৭২ (P.O. 64 of 1972)-এর Article 3(1) এর বিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি নিম্নবর্ণিত সংসদ-সদস্যকে ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
উল্লেখ্য, দিনাজপুর–৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে আখতারুজ্জামান মিয়া বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর এ নতুন দায়িত্ব প্রাপ্তিতে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬