ইমন রহমান বিশেষ প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে গত ১ মার্চ ২০২৬ তারিখ রবিবার রাত ১১টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানার হস্তান্তর করা হয়। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। আসামী হলেন ১। মোঃ মুরাদ (২৬) পিতাঃ মোঃ আবুল কালাম, গ্রামঃ কাঠালি, আলী নগর ০১নং ওয়ার্ড, ভোলা পৌরসভা, ভোলা সদর। তথ্য প্রদানকারী ও কোস্ট গার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তাঃ মোঃ আবুল কাশেম লেঃ বিএন মিডিয়া কর্মকর্তা/
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬