
হোসেনপুর সার ডিলারকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা
তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জের হোসেনপুরে সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গোবিন্দপুর চৌরাস্তা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ইউরিয়া সার বিক্রির অভিযোগে
সরকারি বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বিসিআইসি সার ডিলার এ আউয়াল এন্টারপ্রাইজের মালিক জহিরুল ইসলাম মানিক এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ অভিযানে।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, সহকারী কৃষি অফিসার, পুলিশ সদস্য।
ভুক্তভোগী কৃষকদের সরাসরি অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির সত্যতা পাওয়ায় সার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ বলেন, কয়েকদিন আগেও ওই প্রতিষ্ঠানে ভেজাল বীজ ও কীটনাশক পাওয়া গিয়েছিল। পুনরায় অনিয়মের প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অপরাধে জড়িত পাওয়া গেলে দোকান সিলগালা ও লাইসেন্স বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।
কৃষকদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।।