1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টেকনাফ নয়াপাড়ায় দুই মোটর সাইকেল সংঘর্ষে সাংবাদিক মোজাম্মেল গুরুতর আহত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

টেকনাফ নয়াপাড়ায় দুই মোটর সাইকেল সংঘর্ষে সাংবাদিক মোজাম্মেল গুরুতর আহত

মোহাম্মদ আরিফ কক্সবাজার 
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ আরিফ কক্সবাজার 

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়ায় দুই মোটর সাইকেলের সংঘর্ষে দৈনিক প্রভাতী বাংলাদেশ নিউজের টেকনাফ স্টাফ রিপোর্টার মোজাম্মেল গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩মার্চ) ২০২৬ বিকেল ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যাং ইউনিয়নের নয়া পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত সাংবাদিক মোজাম্মেল জানান, মঙ্গলবার দুপুরে টেকনাফের হ্নীলা থেকে সংবাদ সংগ্রহ করে নিজের ব্যক্তিগত মোটরসাইকেল যোগে ফিরছিলেন তিনি। পথিমধ্যে হোয়াইক্যাং নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গেলে অপর একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাতে তার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে তিনি রাস্তায় ওপর ছিটকে পড়েন এবং তার হাত -পাসহ শরীরের বিভিন্ন স্হানে মারাত্মক হাড়ভাঙ্গা জখম হয়।

দুর্ঘনার পর স্হানীয় জনতা তাকে দ্রুত উদ্ধার করে পালংখালী তাজমান হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘনার বিষয় ক্ষোভ প্রকাশ করে স্হানীয়রা জানান, কক্সবাজার – টেকনাফ মহাসড়কে দিন দিন নম্বরবিহীন অবৈধ গাড়ি চলাচল আশঙ্কাজনকভাবে বেড়েগেছে। এসব গাড়ির মাধ্যমে মাদক চোরাকারবারিসহ বিভিন্ন অপকর্ম চললেও হাইওয়ে পুলিশের কোন কার্যকর অভিযান নেই।

অভিযোগ উঠেছে, হোয়াইক্যাং হাইওয়ে পুলিশের পরিদর্শক নুরুল আবছার সবকিছু দেখেও না দেখার ভান করছেন। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে অতি দ্রুত অবৈধ যানবাহন চলাচল বন্ধের জোর দাবি জানিয়েছেন স্হানীয় বাসিন্দারা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট