1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শার্শা উপজেলায় ঐতিহ্যবাহী নাভারণ পশুহাটের শুভ উদ্বোধন উপলক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

শার্শা উপজেলায় ঐতিহ্যবাহী নাভারণ পশুহাটের শুভ উদ্বোধন উপলক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

শার্শা উপজেলায় ঐতিহ্যবাহী নাভারণ পশুহাটের শুভ উদ্বোধন উপলক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর)

বুধবার, ৪ মার্চ-২০২৬
উক্ত মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি, শার্শার গনমানুষের নেতা  জনাব আবুল হাসান জহির। উক্ত মতবিনিময় সভায় প্রিয় নেতা আবুল হাসান জহির বলেন, আগামী ১১ মার্চ নাভারণের ঐতিহ্যবাহী পশুহাট চালু হবে ইনশাআল্লাহ। এই পশুহাটের ক্রেতা-বিক্রেতাসত ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা ও নিশ্চিয়তা প্রদান করার আশ্বাস প্রদান করেন।
এসময় প্রিয় নেতা ব্যবসায়ীদের থাকার ব্যবস্থার পাশাপাশি যানবাহনের সকল সুযোগ-সুবিধা প্রদান এবং নাভারণ পশুহাট চালুর মাধ্যমে নাভারণের পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আনার কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মাদ আলী শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, শার্শা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মুনছুর আলী, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহুল, শার্শা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, যশোর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, শার্শা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল অহেদ, যশোর জেলা কৃষকদলের সদস্য আলমগীর হোসেন, আলমগীর হোসেন টিপু, শার্শা উপজেলা ওলামাদলের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, বিএনপি নেতা আতিয়ার রহমান দুলু, শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম য়ক জিয়াউর রহমান, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান, বাকী বিল্লাহ্, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, নাভারণ কলেজ ছাত্রদলের সভাপতি সাজেদুর রহমান সাজু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পিয়াস মাহমুদ-সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট