কুয়াকাটা কেরানী পাড়া থেকে গাঁজা সহ এক যুবক আটক,
আঃ রহিম ঘরামী
বিশেষ প্রতিনিধি কলাপাড়া উপজেলা
কলাপাড়া উপজেলার কুয়াকাটা কেরানী পাড়া অভিযান চালিয়ে মোঃ জুয়েল (২৫) নামের এক যুবক কে আটক করা হয়, তিনি লতাচালী ইউনিয়নের ফাসি পাড়া ২ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা, বুধবার এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ইয়াসিন সাদেক,
অভিযানে পটুয়াখালী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং মহিপুর থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে, সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬