1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গাইবান্ধা ২ নং ট্রাফিক মোড়ে ১০ কেজি গাঁজা সহ মোটরসাইকেল আটক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান নতুন উদ্যমে শাজাহানপুর থানা: তদন্তে দায়িত্ব নিলেন আকরাম আলী নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন পদ্মায় ৪৩ ঘণ্টা পর মিলল এসএসসি পরীক্ষার্থী আরাফাতের নিথর দেহ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা।

ভিডিও সংবাদ 👇👇

গাইবান্ধা ২ নং ট্রাফিক মোড়ে ১০ কেজি গাঁজা সহ মোটরসাইকেল আটক

মো: মিজানুর রহমান বাবু গাইবান্ধা 
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

মো: মিজানুর রহমান বাবু গাইবান্ধা 

গাইবান্ধা শহরের ডিবি রোডের ট্রাফিক মোড় এলাকায় অভিনব কায়দায় বিপুল পরিমাণ গাঁজা বহনের সময় একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত সরবরাহকারী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত যানবাহন তল্লাশির অংশ হিসেবে ট্রাফিক মোড়ে একটি চেকপোস্ট বসানো ছিল। এ সময় পুরাতন বাজার দিক থেকে আসা একটি Bajaj Pulsar 150 মোটরসাইকেল পুলিশের উপস্থিতি টের পেয়ে আড়াল হওয়ার চেষ্টা করে। এতে কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে মোটরসাইকেলটি থামানোর সংকেত দেওয়া হয়।

সংকেত পেয়ে মোটরসাইকেল আরোহী গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে তল্লাশি চালায়। তল্লাশিতে মোটরসাইকেলের সিটের নিচে এবং জ্বালানি ট্যাংকের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত গাঁজার পরিমাণ আনুমানিক ১০কেজিরও বেশি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, শহরের ব্যস্ততম এলাকায় এ ধরনের ঘটনা উদ্বেগজনক এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট