1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোনাতলার নামাজখালী গ্রামে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ওসির বক্তব্য বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা” ডিমলায় ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। পদ্মায় গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র,মাওয়া এলাকায় ডুবুরি অভিযান অব্যাহত শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ফ্ল্যাট জালিয়াতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক কে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ আদালতের। শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিকের বাড়ীতে দূ/র্ধ/র্ষ চু/রি মার্কিন কারাগার থেকে মাদুরো দম্পতির আবেগঘন বার্তা আমরা অটল ও শান্ত আছি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির গোপন তথ্য ইরানকে দিচ্ছে রাশিয়া জেলেনস্কির বিস্ফোরক দাবি শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভিডিও সংবাদ 👇👇

সোনাতলার নামাজখালী গ্রামে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ওসির বক্তব্য বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে

মহিদুল ইসলাম উপজেলা প্রতিনিধি সোনাতলা বগুড়া 
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

মহিদুল ইসলাম উপজেলা প্রতিনিধি সোনাতলা বগুড়া 

বগুড়ার বগুড়া জেলার সোনাতলা উপজেলা সদর ইউনিয়নের নামাজখালী গ্রামে নদী থেকে বিট বালু ও মোটা বালু উত্তোলনের অভিযোগ উঠেছে মোঃ ফাহিম (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।তিনি একই গ্রামের বাসিন্দা এবং তার পিতা মোঃ সোহেল।স্থানীয়দের দাবি, মোঃ ফাহিম ডিজার (ড্রেজার) মেশিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলন করে বোর্ডিং (মজুত) করছেন। উত্তোলিত বালু বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তার প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।গ্রামবাসীরা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়ছে।তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর পক্ষ থেকে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির-এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বালু উত্তোলনের বিষয়টি আমাদের জানা নেই।তবে বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এলাকাবাসী মনে করছেন, প্রশাসন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করলে অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে এবং পরিবেশ ও জনস্বার্থ রক্ষা পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট