1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে  উদ্বোধন হলো  “মা ও শিশু কর্নার”  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশনের মানবিক যাত্রা শুরু, অসহায় আজিজুল হকের পাশে সহায়তার হাত ১৪ এপ্রিল থেকে কৃষিকার্ড বিতরণ শুরু ডা. জাহিদ হোসেন প্রতিটি পরিবারের নারী প্রধান পাবেন ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রী সোনাগাজীতে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি চার দিনেই ‘ক্লোজড’ থানার ওসি! ? কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম ১৩ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ ও প্রশ্নোত্তর পর্ব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম নাজিরহাটে জ্বালানি তেল মজুদের দায়ে পাম্প মালিককে জরিমানা

ভিডিও সংবাদ 👇👇

হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে  উদ্বোধন হলো  “মা ও শিশু কর্নার” 

গাজী আলী আকবর শ্যামল (হবিগঞ্জ জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

আজ বুধবার (৪/৩/২০২৬) ইং হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক মানবিক ও জনবান্ধব উদ্যোগের সূচনা।হবিগঞ্জে  “মা ও শিশু কর্নার” এর উদ্বোধন করেন হবিগঞ্জ জেলার  জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এসময় জেলা প্রশাসনের  কর্মকর্তা-কর্মচারীগণ,  গণমাধ্যমকর্মী, সেবা প্রত্যাশীগণ ও সুধীজন উপস্থিত ছিলেন।

এই “মা ও শিশু কর্নার”-এ জেলা প্রশাসকের কার্যালয়ে আগত সেবাপ্রার্থী মায়েদের জন্য রয়েছে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় মাতৃদুগ্ধপান কেন্দ্র এবং শিশুদের জন্য ডে-কেয়ার সুবিধা। ফলে এখন থেকে মায়েরা নিশ্চিন্তে তাদের প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন, আর শিশুরাও থাকবে সুরক্ষিত এবং আনন্দময় পরিবেশে।

উদ্বোধন শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই উদ্যোগের মাধ্যমে আগত মা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক কল্যাণ সাধন এবং সেবার গুণগতমান আরও বৃদ্ধি পাবে বলে সকলের প্রত্যাশা।

মানবিক প্রশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই উদ্যোগ নিঃসন্দেহে হবিগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

এ সময় উপস্থিত সুধীজন জেলা প্রশাসক জনাব আবু হাসনাত মোহাম্মদ আরেফিন সাহেবকে ধন্যবাদ জানান। এবং প্রত্যেক সুধীজন মনে করেন প্রতিটা জেলায় এ ধরনের মা ও শিশুদের জন্য নিরাপদ ব্যবস্থাে করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট