1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
যশোরে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন পলাশ উপজেলা প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

যশোরে এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

গোলাম মোস্তফা
শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর)

সোমবার (২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
অপহৃত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম (৪৮)। তিনি শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের ধর্মতলা এলাকায় বসবাস করেন এবং ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত।
পরিবারের অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে খোলাডাঙ্গা কদমতলার বাসায় ফিরছিলেন জাহাঙ্গীর আলম। পথে চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে পৌঁছালে একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
অপহরণের কিছুক্ষণ পর রাত ১০টার দিকে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর থেকে তার স্ত্রী রেশমা খাতুনের ফোনে কল আসে। এ সময় অপহরণকারীরা এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় রেশমা খাতুন মঙ্গলবার (৩ মার্চ) যশোর কোতোয়ালি থানা-তে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্নভাবে তদন্ত চলছে। ব্যবসায়ীকে দ্রুত উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং সংশ্লিষ্টদের শনাক্তের কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট