1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সুনামগঞ্জ-১ আসনের এমপির প্রতি আকুল আবেদন: লিবিয়ায় মানবপাচার চক্রের কবলে জামালগঞ্জের তরুণ। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন পলাশ উপজেলা প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

সুনামগঞ্জ-১ আসনের এমপির প্রতি আকুল আবেদন: লিবিয়ায় মানবপাচার চক্রের কবলে জামালগঞ্জের তরুণ।

আব্দুল বাছির স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

আব্দুল বাছির
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ

লিবিয়ায় মানবপাচার চক্রের কবলে পড়ে জীবনসংকটে রয়েছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার এক তরুণ, হামজা। তাকে মুক্ত করতে ২৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে চক্রটি। বিপুল এই অর্থ জোগাড়ে সম্পূর্ণ অক্ষম তার পরিবার। ছেলেকে ফিরে পেতে দিশেহারা মা ও স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় দালালচক্রের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান হামজা। সেখানে পৌঁছানোর পর থেকেই একটি মানবপাচারকারী চক্র তাকে জিম্মি করে পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তার ওপর নির্যাতন চালানোর হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

হামজার মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে বাঁচান। আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাব? সরকার ও জনপ্রতিনিধিদের কাছে হাতজোড় করে সাহায্য চাই।”

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের ঘটনা নতুন নয়; প্রতিনিয়ত প্রতারণার শিকার হয়ে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে গিয়ে বিপদে পড়ছেন তরুণরা। তারা দ্রুত প্রশাসনিক ও কূটনৈতিক হস্তক্ষেপের দাবি জানান।

এ ঘটনায় কামরুজ্জামান কামরুল–এর প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী। তারা আশা করছেন, তিনি ব্যক্তিগত উদ্যোগে এবং সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করে দ্রুত হামজাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট