1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আপনাদের শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো- এস এম জিলানী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন পলাশ উপজেলা প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

আপনাদের শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো- এস এম জিলানী

নৃপেন হালদার, কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

নৃপেন হালদার, কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জ—৩ (কোটালীপাড়া—টুঙ্গিপাড়া) আসনের নব—নির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেছেন, নির্বাচনের আগে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে,সনাতনী ভাই-বোনেরা যাতে বিনা বাধায় নির্বিঘ্নে শত ভাগ নিরাপত্তার মধ্য দিয়ে তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে আমি সে জন্য কাজ করবো।আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।তাই আমি বলতে চাই,আপনাদের শান্তি ও নিবাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো।
গত মঙ্গলবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ শুয়াগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন,গত ১২ ফেব্রুয়ারী আপনারা আমাকে ভোট দিয়ে ঋনি করেছেন।আজকে আবার এ ধরনের সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে অতিথি করে সম্মানিত করলেন।এ জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই।আপনাদের সকল ধর্মীয় অনুষ্ঠানে আমাকে আপনাদের পাশে পাবেন।নির্বাচনে আপনারা আমাকে যে ভাবে সহযোগিতা করেছেন আমি আর একটু আপনাদের সহযোগিতা চাই।আপনাদের সহযোগিতা পেলে এই কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে একটি মাদক মুক্ত, আধুনিক কোটালীপাড়া গড়ে তুলবো।
মতুয়া শ্রী পরেশ চন্দ্র হালদারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সনাতন ধর্মীয় এ আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট