ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের এক মাদক বিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ ফাতেমা বেগম(৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর (শিমুলতলী) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে রুহিয়া থানার একটি বিশেষ দল মাধবপুর গ্রামের জনৈক আমির হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বসতবাড়ি থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আমির হোসেনের স্ত্রী ফাতেমা বেগমকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে মামলা নং- ০২, তারিখ: ০৪/০৩/২৬ইং। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬