
আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন ইউনিয়নের জামতলা কচুয়ার পার থেকে মাধাইখাল সংযোগ সড়কে নির্মাণ দিন ডুবুরি খাল ব্রিজটি দীর্ঘ ১৭ বছর ধরে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে।পূর্ণ নির্মাণ না করায় দুই পাড়ের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। সরকারি কোনো উদ্যোগ না থাকায় গ্রামবাসী ও জন প্রতিনিধিদের সহায়তায় ভাঙ্গা ব্রিজের উপর কাঠের পাটলা বসিয়ে সাময়িকভাবে চলাচলের উপযোগী করা হলেও দীর্ঘদিন সংস্কার না হাওয়ায় বড় ধরনের দুর্ঘটনার আশংকা তৈরি হয়েছে। একটি নতুন ও টেকসই ব্রিজ নির্মাণের দাবী যেন সংশ্লিষ্ট কৃত পক্ষের কাছে পৌঁছাচ্ছে না।জানা গেছে তেরান ও পূর্ণবাসন মন্ত্রণালয়ের অর্থায়নে একই স্থানে পরপর দুটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল। স্বল্প বাজেট ও নিম্নমানের কাজের কারণে নির্মাণের দুই থেকে তিন বছরের মধ্যেই বন্যার সময় তীব্র স্রোতে ব্রিজ দুটি ভেঙ্গে যায়। ২০২৬ সালে সর্বশেষ নির্মিত ব্রিজটি ২০০৮ সালের বন্যায় বিধ্বস্ত হওয়ার পর আর কোন উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দুই পাড়ের কয়েক হাজার মানুষ বিশেষ করে বন্যা ও বর্ষা মৌসুমে চরম ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়।