1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গ্যাস সংকটে বন্ধ ঘোড়াশাল-পলাশ সার কারখানার উৎপাদন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

গ্যাস সংকটে বন্ধ ঘোড়াশাল-পলাশ সার কারখানার উৎপাদন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মোঃ মামুন মোড়ল,জেলা প্রতিনিধি:(নরসিংদী)

দেশে চলমান তীব্র গ্যাস সংকটের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ঘোড়াশাল-পলাশ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে বুধবার বিকেল থেকে কারখানাটির সার উৎপাদন বন্ধ করা হয়েছে।কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন)মো. ফখরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্যাস সরবরাহ সংকটের কারণে উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
কারখানা সূত্রে জানা যায়, কারখানাটি শতভাগ উৎপাদন সক্ষমতায় চালু ছিল। উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন প্রায় ২ হাজার ৮০০ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এই সার কারখানার উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাসনির্ভর।সূত্র আরও জানায়, বর্তমানে কারখানার গুদামে প্রায় ৫ লাখ ২৫ হাজার মেট্রিক টন সার মজুত রয়েছে। স্বাভাবিকভাবে উৎপাদন চালু রাখতে দৈনিক ৭১ থেকে ৭২ পিএসআই গ্যাস প্রয়োজন হয়। তবে ৫২ থেকে ৫৩ পিএসআই গ্যাস পেলেও সীমিত আকারে উৎপাদন চালিয়ে রাখা সম্ভব।কারখানার প্রশাসনিক কর্মকর্তারা জানান, পর্যাপ্ত গ্যাস সরবরাহ পাওয়া গেলে দ্রুতই আবার উৎপাদন কার্যক্রম শুরু করা সম্ভব হবে। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।এদিকে এ বিষয়ে জানতে পলাশের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে এখানকার ম্যানেজার আল আমিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট