1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঘোষের পাড়া ইউনিয়নের বেলতৈল বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরী বাবদ চেক বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার জব্দ। নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি , দুই জনকে জরিমানা ও ৪০০ লিটার পেট্রোল জব্দ। বগুড়া মোটর শ্রমিক ইউনিটে নতুন নেতৃত্ব: এজাজ আহমেদ আসলামকে উষ্ণ সংবর্ধনা টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন সারাদেশে হামে ১০০ শিশুর মৃ/ত্যু/র ঘটনায় প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ। ডিএসসিসি নির্বাচনে চমক মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নাম ঘোষণা করল এনসিপি ১ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল জেলা প্রশাসনের কড়া নির্দেশনা দৈনিক প্রভাতী বাংলাদেশের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক জাকিরকে সম্মাননা জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা”

ভিডিও সংবাদ 👇👇

ঘোষের পাড়া ইউনিয়নের বেলতৈল বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরী বাবদ চেক বিতরণ

রুহুল আমিন উপজেলা প্রতিনিধি, মেলান্দহ জামালপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

রুহুল আমিন উপজেলা প্রতিনিধি, মেলান্দহ জামালপুর

মেলান্দহ উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের মাঝে সরকারি সহায়তা প্রদান মেলান্দহ উপজেলার ঘোষের পাড়া ইউনিয়নের বেলতৈল বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন এবং গৃহ নির্মাণ মঞ্জুরী বাবদ নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে সরকার বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাতুল আরা। তিনি বলেন, বেলতৈল বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে, যাতে ক্ষতিগ্রস্তরা দ্রুত তাদের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুনর্নির্মাণ করতে পারেন।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বাজার কমিটির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, মেলান্দহ, জামালপুর এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে।সরকারের এ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্তরা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট