1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভিক্ষুকমুক্ত মেলান্দহ গড়ার প্রত্যয়: পুনর্বাসন উপকরণ বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

ভিক্ষুকমুক্ত মেলান্দহ গড়ার প্রত্যয়: পুনর্বাসন উপকরণ বিতরণ

রুহুল আমিন, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি  
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

রুহুল আমিন, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি  

জামালপুরের মেলান্দহ উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার প্রত্যয়ে ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পুনর্বাসন উপকরণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার মেলান্দহ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জনাব জিন্নাতুল আরা।এ সময় অসহায় ভিক্ষুকদের মাঝে ১২টি ছাগল,নগদ অর্থ, টিন এবংনিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী যেমন চাল, ডালসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও কয়েকজনকে দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে, যাতে তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে বিকল্প আয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে পুনর্বাসনের মাধ্যমে ভিক্ষাবৃত্তি দূর করা সম্ভব।এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং মেলান্দহ উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট