বাবলু হাসান কেশবপুর প্রতিনিধি
মাটি কেটে কৃষি জমি সংস্কার ও বিক্রির অপরাধে কেশবপুরে সাগরদত্তকাটি গ্রামের ছালেহা বেগম নামে এক বিধবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সংবাদ পেয়ে বুধবার (০৪-০৩-২৬) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রেক্সোনা খাতুন সঙ্গীয় ফোর্স নিয়ে সাগরদত্ত কাটি গ্রামে অভিযান চালায়।এ সময় ঘটনার সত্যতা মেলায় তৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঐ বিধবা মহিলাকে ১০ হাজার টাকা জরিমানাদেশ প্রদান করেন। তবে উপজেলার বিভিন্ন স্থানে একটি মহল অবাধে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করলেও অজ্ঞাত কারণে তারা প্রশাসনের হাত থেকে পার পেয়ে গেলেও একজন বিধবাকে জরিমানা করায় প্রশাসনের প্রতি এলাকাবাসীর এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে..
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬