1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ এক মহিলা গ্রেপ্তার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশনের মানবিক যাত্রা শুরু, অসহায় আজিজুল হকের পাশে সহায়তার হাত ১৪ এপ্রিল থেকে কৃষিকার্ড বিতরণ শুরু ডা. জাহিদ হোসেন প্রতিটি পরিবারের নারী প্রধান পাবেন ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রী সোনাগাজীতে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি চার দিনেই ‘ক্লোজড’ থানার ওসি! ? কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম ১৩ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ ও প্রশ্নোত্তর পর্ব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম নাজিরহাটে জ্বালানি তেল মজুদের দায়ে পাম্প মালিককে জরিমানা

ভিডিও সংবাদ 👇👇

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ এক মহিলা গ্রেপ্তার

বেলাল হোসেন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

বেলাল হোসেন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের এক মাদক বিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ ফাতেমা বেগম(৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর (শিমুলতলী) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে রুহিয়া থানার একটি বিশেষ দল মাধবপুর গ্রামের জনৈক আমির হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বসতবাড়ি থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আমির হোসেনের স্ত্রী ফাতেমা বেগমকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। ​রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে মামলা নং- ০২, তারিখ: ০৪/০৩/২৬ইং। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট