
মো: শাকিল হোসেন স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলাধীন এলজিইডির (DRIP-2) প্রজেক্টর কাজটি ডেন্ডার হলে ডেন্ডার ড্রপ করে মো: বশির উদ্দিন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়।ঠিকাদার প্রতিষ্ঠান কাজের শুরু থেকেই নিম্নমানের ইট ব্যবহার করে এজিং করে থাকে এবং নিম্নমানের খোয়া ব্যবহার করে রাস্তার মেগাটাম সহ (WBM) করে থাকে। যা অটো এবং মটরসাইকেল চলাচলে ধুলো হয়ে য়ায়।এই বিষয়ে স্থানীয় লোকের সাথে কথা বলে যানা য়ায় ইটভাটার যত নিম্নমানের ইট আছে সেই ইট ব্যবহার করা হয়েছে।এছাড়াও স্থানীয় লোকেরে গলাচিপা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কর্মরত উপ- সহকারী প্রকৌশলী মো: হাবিবুর রহমান কে বলে যে এই রাস্তার কাজে যে নিম্নমানের ইট ব্যবহার করে কাজ করা হচ্ছে এই বিষয়ে আপনারা কী পদক্ষেপ নিয়েছেন যানতে চাওয়ায় উপ-সহকারী প্রকৌশলী বলে যে আপনারা ইট চিনেন এগুলো ভাল ইট। সাংবাদিকরা সরেজমিনে সাইট পরিদর্শন করে দেখতে পায় যে এই রাস্তার কাজে নিম্নমানের ইট ব্যবহার করে কাজ করা হয়েছে। কাজের অনিয়মের বিষয়ে গলাচিপা উপজেলার উপজেলা প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম সাহেবের সাথে কথা বললে সে সাংবাদিকদের প্রশ্মে সে সঠিক কোন জবাবদিতে পারে নি। সে শুধু বলে কাজের মান ঠিক করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠান কে অফিসিয়াল ভাবে চিঠি দেওয়া হয়েছে। যখন সাংবাদিকরা চিঠি দেখতে চায় সে সাংবাদিকদের চিঠিটা দেখাতে পারেনি। এর মানে বোঝা যাচ্ছে যে ঠিকাদার প্রতিষ্ঠান এর সাথে কোন কিছুর বিনিময়ে নিম্নমানের ইট ব্যবহার করে কাজ করতে দিচ্ছে গলাচিপা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর । সাধারন জনগনের একটাই দাবি তাদের চলাচলের রাস্তার কাজে যেন ভাল মানের ইট ব্যবহার করে যেন কাজ করা হয়।