
বিশেষ প্রতিনিধি : ইমন রহমান
গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ মার্চ ২০২৬ তারিখ বুধবার রাত ৮টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন শান্তিরহাট অটো ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়।অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন রাত ৯টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন ৯ নং সদূরচর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২০ হাজার টাকা মূল্যের ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়।জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানার হস্তান্তর করা হয়।মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখব। আসামিরা হলেন ১। মোঃ সোলেমান বাদশা (২৮) পিতাঃ মোঃ আব্দুর রব গ্রামঃ বড় চর সামাইয়া শান্তিরহাট, ০৫ নং ওয়ার্ড, ভোলা।২। মোঃ হাশেম (৪৪) পিতাঃ মৃত জলিল বেপারি গ্রামঃ সদূরচর, ০৯ নং ওয়ার্ড, ভোলা পৌরসভা, ভোলা সদর।