1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মীরসরাই এ আইসিটি  প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরন    - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন পলাশ উপজেলা প্রেস ক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভলিবল খেলা।দারুল হেরা প্রাক্তন ছাত্র vs হাজী কনু মিয়া প্রাক্তন ছাত্র গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলা গড়ার আহ্বান ঈদের খুশিতে তৃতীয় বিয়ের ঘোষণা দিলেন ফিজা আলী নাবালিকা অভিনেত্রীর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে তোলপাড় কাঠগড়ায় দঙ্গল টিভির সিরিয়াল লালবাগে ৩ লিটার মদ/সহ নারী মাদ/ক ব্যবসায়ী আট/ক নেপথ্যে বাড়িওয়ালার ছেলের 

ভিডিও সংবাদ 👇👇

মীরসরাই এ আইসিটি  প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরন   

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

হারাধন চক্রবর্তী , স্টাফ রিপোর্টার, মীরসরাই,

মীরসরাই উপজেলা হাইতকান্দি ইউনিয়নে আইসিটি  প্রশিক্ষনার্থীদের মাঝে উপকূল সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে কোর্স সমাপনী সনদ বিতরণ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক অনুদানে ৪০ জন যুব প্রশিক্ষণার্থীকে আইসিটি(কম্পিউটার অফিস এ্যপ্লিকেশন কোর্স) বিষয়ে প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে কমর আলী  ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের স্মৃতি হলে সার্টিফিকেট বিতরণ করা  হয়। উপকূল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিষদের সভাপতি সাবেক অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ নুরুল আলম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা অডিট অফিসের অডিট এন্ড একাউন্টস অফিসার জনাব সমরজিৎ কুমার বড়ুয়া, বেসরকারী উন্নয়ন সংগঠন সোশ্যাল এইডের প্রোগ্রাম ম্যানেজার জনাব এম নাসির উদ্দিন, কমর আলী ইউনিয়ন  উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জনাব নাজমুল আবেদীন, সাংবাদিক হারাধন চক্রবর্ত্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপকুল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জোবায়ের ফারুক লিটন।আলোচনা শেষে ৪০ জন প্রশিক্ষণার্থীকে অতিথিগন কোর্স সমাপনী সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পে যুব প্রশিক্ষণাথীদের  দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন, যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে আলোচনায় বক্তারা বলেন বিশ্ব এখন ডিজিটাল রুপান্তরের মধ্য দিয়ে এগোচ্ছে। তাই ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত উন্নয়নের জন্য আইসিটি দক্ষতা অপরিহার্য। বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই কম্পিউটার ও ইন্টারনেট  ব্যবহারের প্রয়োজন হয়। শুধু বড় প্রতিষ্ঠান নয় ছোট ব্যবসা প্রতিষ্টানেও আইসিটি জ্ঞানসম্পন্ন কর্মী চাওয়া হয়। অনলাইন শিক্ষা, ই-লাইব্রেরী, ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে ঘরে বসে বিশ্বমানের শিক্ষা গ্রহন করা যায়। এছাড়াও প্রশাসনিক ও দাপ্তরিক দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা উন্নয়নে ফ্রি-ল্যান্সিং, ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং ,বৈশ্বিক যোগাযোগ ও তথ্য আদান প্রদানের অন্যতম মাধ্যম আইসিটি। তাই আজকের শিক্ষার্থী, বেকার যুবক যুবতীসহ সকলকে আইসিটি শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরী। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য উপযুক্ত নাগরিক হিসাবে আমাদের সকলকে এখনই প্রস্তুতি নিতে হবে।সভাপতির সমাপনী বক্তব্যে অনুষ্ঠান সসাপ্ত হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের হাতে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট