সাংবাদিকদের মতের ভিত্তিতে এলাকার উন্নয়ন করতে চাই অধ্যক্ষ ইজ্জতুল্লাহ এম পি।
মোঃ আরিফুল ইসলাম
বিশেষ সংবাদদাতা
কলারোয়া (সাতক্ষীরা)
সাতক্ষীরা ১- (তালা -কলারোয়া) উপজেলার উন্নয়নে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষে ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য ইজ্জত উল্লাহ ।
০৪ মার্চ ২০২৬ (বুধবার) দুপুর ১২ টায় কলারোয়া উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ইজ্জত উল্লাহ বলেন, "আমি এই এলাকার সেবক হিসেবে কাজ করতে চাই। একটি আধুনিক ও স্মার্ট নির্বাচনী এলাকা গড়তে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ইলেকট্রনিক মিডিয়ায় আপনারা যেসব সমস্যা তুলে ধরবেন, আমি সেগুলোকে গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করব।"
মতবিনিময়কালে সাংবাদিকরা বলেন মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া, রাস্তা ও স্বাস্থ্য সেবার উপরে নজর রাখার দাবি জানান।
জবাবে এমপি ইজ্জত উল্লাহ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন এবং যেকোনো অন্যায়ের তথ্য সরাসরি তাকে জানাতে অনুরোধ করেন।
মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে ও আসাদুজ্জামান ফারুকীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আবু সাঈদ বিশ্বাস, ফারুক হোসেন রাজ এম আইয়ুব আলী প্রভাষক হাফিজুর রহমান মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা ওমর আলী, সহ ইলেকট্রনিক মিডিয়ার জেলা উপজেলা প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬