কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া ও বাংলাবাজার এলাকায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা সহ তিন মাদককারবারীকে আটক পুলিশ।
বৃহস্পতিবার (৫মার্চ) ২০২৬ ইং ভোররাত থেকে সকাল ৭ পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানটির নেতৃত্ব দেন সদর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন।
পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে খরুলিয়া ও বাংলাবাজার এলাকার একাধিক স্হানে অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারিদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪লাখ ৫০ হাজার টাকা সহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, কক্সবাজারকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা। মাদক নির্মুলে পুলিশের এই ধরনের অভিযান আরও জোরদার কীা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬