1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ধামরাইয়ে তিন মাসেই ইউএনওর বদলি, জনমনে প্রশ্ন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

ধামরাইয়ে তিন মাসেই ইউএনওর বদলি, জনমনে প্রশ্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

 মো:উজ্জ্বল খান স্টাফ রিপোর্টার

ধামরাই উপজেলা–এ যোগদানের মাত্র তিন মাসের মধ্যেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মোহাম্মদ সালমান হাবীব–কে বদলি করা হয়েছে। হঠাৎ এই বদলিকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।জানা গেছে, গত বছরের ৩০ নভেম্বর ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম ও অভিযান পরিচালনার মাধ্যমে এলাকায় সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিতি পান।বিশেষ করে সম্প্রতি অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে অভিযান পরিচালনা এবং জড়িতদের বিরুদ্ধে জেল দেওয়ার ঘোষণা দেওয়ার পর তিনি ব্যাপক আলোচনায় আসেন। স্থানীয়দের দাবি, অবৈধ মাটির ব্যবসা বন্ধে তার উদ্যোগকে অনেকেই ইতিবাচকভাবে দেখছিলেন। এরই মধ্যে হঠাৎ তার বদলির নির্দেশ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।উপজেলা প্রশাসনের পাশাপাশি পৌর প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বও উপজেলা নির্বাহী অফিসার পালন করেন। ফলে এই গুরুত্বপূর্ণ পদে ঘন ঘন বদলি হলে সেবাপ্রার্থীরা নানা ধরনের ভোগান্তিতে পড়েন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সচেতন মহলের মতে, স্বল্প সময়ের মধ্যে বারবার ইউএনও বদলি হলে প্রশাসনিক ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই এমন আকস্মিক বদলির বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা প্রয়োজন বলে তারা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট