1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলা পরিবহন ও জ্বালানি ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের আলোচনা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

ঈদুল ফিতর উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুর জেলা পরিবহন ও জ্বালানি ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সুপারের আলোচনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

ওবায়দুর রহমানসালথা উপজেলা প্রতিনিধি ফরিদপুর 

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ,স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার পরিবহন ও জ্বালানি ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।সভায় সভাপতিত্ব করেন মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।সভায় পুলিশ সুপার বলেন,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের ঈদযাত্রা যেন স্বস্তিদায়ক ও নিরাপদ হয়,সে লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিবহন ও জ্বালানি ব্যবসায়ীদের সঙ্গে সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।তিনি আরও উল্লেখ করেন,আসন্ন ঈদে অতিরিক্ত ভাড়া আদায় রোধ,সড়কে শৃঙ্খলা বজায় রাখা,দুর্ঘটনা প্রতিরোধ,যানজট নিরসন এবং জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সভায় উপস্থিত পরিবহন ও জ্বালানি ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলা পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং জনস্বার্থে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।এ সময় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট