
আনিসুজ্জামান, কটিয়াদী, কিশোরগঞ্জ
কটিয়াদী, কিশোরগঞ্জ :(০৪-০৩মার্চ ২০২৬, বুধবার ) বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রশিবিরের উদ্যোগে রোজার তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি জনাব মো:বায়জীদ আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারী মো:আলবি । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জনাব মোহাম্মদ সিয়াম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার আমীর জনাব আনিসুজ্জামান রুবেল মাস্টার । বিশেষ আলোক হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার ছাত্রশিবিরের সভাপতি জনাব জনাব নাইমুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার ছাত্রশিবিরের সাবেক সভাপতি জনাব তাসমিন জোয়ার্দার। এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী পৌরসভার ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি জনাব ফারুক আহমেদ খোকা। ৬নং জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক জনাব নাজমুল ইসলাম। কটিয়াদী পৌরসভার আমীর জনাব আনিসুজ্জামান রুবেল মাস্টার সাহেব বলেন রমজান মাসের অন্যতম উদ্দেশ্য হলো দুইটি শক্তি অর্জন করা। ১.চারিত্রিক শক্তি ২.ঐক্যের শক্তি। তিনি আরো বলেন রমজান মাসে আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। তাই নিজেদের মধ্যে তাকওয়ার গুণাবলি সৃষ্টি করতে হবে। তাকওয়া ছাড়া খাঁটি মুমিন হওয়া যায় না। খাঁটি মুমিন হওয়া ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না।আর আল্লার সন্তুষ্টি অর্জন ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না।অর্থাৎ জান্নাত পাওয়া যাবে না। তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য ও জান্নাতে যাওয়ার উপযোগী হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই রোজার লক্ষ্য হাসিলের জন্য কাজ করতে হবে।