1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জুলাই সনদ বাস্তবায়নে তালবাহানা মেনে নেওয়া হবে না অধ্যাপক এবিএম ফজলুল করীম - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

জুলাই সনদ বাস্তবায়নে তালবাহানা মেনে নেওয়া হবে না অধ্যাপক এবিএম ফজলুল করীম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ

জমুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে ইউনিয়নের স্থানীয় একটি মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম ফজলুল করীম,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে যে জুলাই সনদ তৈরি হয়েছে,তা বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি বা তালবাহানা জনগণ মেনে নেবে না। তিনি বলেন,জুলাই সনদের বাস্তবায়ন মানে মানুষের অধিকার প্রতিষ্ঠা,ন্যায়বিচারের পথকে শক্তিশালী করা এবং জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা করা।তিনি আরও বলেন,ইতোমধ্যে জনগণ গণভোটের মাধ্যমে তাদের সমর্থন জানিয়ে দিয়েছে। তাই নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত,স্বচ্ছ ও কার্যকরভাবে জুলাই সনদ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা।অধ্যাপক ফজলুল করীম বলেন,পরিষ্কারভাবে বলতে চাই-জুলাই সনদ নিয়ে কোনো ধরনের তালবাহানা নয়। জনগণের দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও আন্দোলন গড়ে তোলা হবে।তিনি বলেন,জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে কোনো আপস করা হবে না এবং দেশের মানুষ তাদের অধিকার আদায়ে সচেতন রয়েছে।এ সময় তিনি সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান-এর সাম্প্রতিক এক সাক্ষাৎকারের বক্তব্যেরও সমালোচনা করেন। তিনি দাবি করেন, ওই বক্তব্যের মাধ্যমে নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ ইঙ্গিত পাওয়া গেছে।এ প্রসঙ্গে তিনি সরকারের কাছে রেজওয়ানা হাসানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান।ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আব্দুল বারী,টঙ্গিবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান,বালিগাঁও ইউনিয়নজামায়াতের সভাপতি মো:রওশান রেজা এবং সেক্রেটারি মাওলানা মো:আব্দুল কাইয়ুম।এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী,স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট