1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভোলা সদর থানাধীন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৪ ট্রাক ভর্তি ৭১ টন অবৈধ সারসহ ১ জন আ/ট/ক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

ভোলা সদর থানাধীন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৪ ট্রাক ভর্তি ৭১ টন অবৈধ সারসহ ১ জন আ/ট/ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ভোলা সদর থানাধীন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৪ ট্রাক ভর্তি ৭১ টন অবৈধ সারসহ ১ জন আটক

বিশেষ প্রতিনিধি : ইমন রহমান

ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং ইনচার্জ, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র-এর নেতৃত্বে ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ টিএসপি (TSP) সারসহ ০৪ (চার) টি পণ্যবাহী ট্রাক জব্দ করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।

আজ ০৬ মার্চ ২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকায় ভোলা সদর মডেল থানাধীন ১নং পূর্ব ইলিশা ফেরিঘাট এলাকায় ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন অবস্থায় তল্লাশি চালিয়ে ত্রিপল দিয়ে ঢাকা ৪টি ট্রাক থেকে অবৈধভাবে পরিবহনকৃত এই বিশাল সারের চালানটি আটক করা হয়। অভিযানে জব্দকৃত ০৪টি ট্রাক থেকে প্রায় ৭১,০০০ কেজি (৭১ টন) টিএসপি (TSP) সার উদ্ধার করা হয়। জব্দকৃত সারের আনুমানিক বাজার মূল্য ১৭,৭৫,০০০/- (সতের লক্ষ পঁচাত্তর হাজার) টাকা।

গ্রেফতার ও পলাতক আসামি:
অভিযান চলাকালীন ০১ জন ট্রাক ড্রাইভারকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ধৃত আসামি: মোঃ আরমান (৩০), থানা- সদরঘাট, জেলা- চট্টগ্রাম।
পলাতক: বাকি ০৩টি ট্রাকের ড্রাইভার পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

উক্ত ঘটনায় ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ তালিকা সম্পন্ন করা হয়েছে। জব্দকৃত মালামাল ও ট্রাকসমূহ বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অপরাধ দমন, চোরাচালান রোধ এবং জনস্বার্থে ভোলা জেলা পুলিশের এমন কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট