1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোনাতলা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

সোনাতলা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

মোঃ মহিদুল ইসলাম উপজেলা প্রতিনিধি, সোনাতলা (বগুড়া)

বগুড়ার সোনাতলা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির। তিনি তার বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাঁর সহধর্মিণী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো-এর জন্য সবার কাছে দোয়া কামনা করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নোবেল। এছাড়াও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম এবং প্রভাষক আহসান হাবিব রতন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব মোহন, দিকদাইর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ তরুণ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাফু, পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. এম এ হান্নান বাটালু, মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মমিনুল হক স্বপন, জোরগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হান্নু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন রঞ্জু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাজেদুর রহমান নাঞ্জু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নুরুল ইসলাম এলডু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওহাব হক, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম।এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা শাহিনুর ইসলাম। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সবাই একসাথে ইফতার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট