মো: রাশিদুল ইসলাম কালিয়াকৈর প্রতিনিধি, গাজীপুর
আসন্ন ৯নং মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন মোঃ শাহিনুর আলম। বর্তমানে তিনি মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।সম্প্রতি ঈদ উপলক্ষে এলাকার সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি তার এই রাজনৈতিক সংকল্পের কথা জানান।সত্য, ন্যায় ও তারুণ্যের প্রতীক' স্লোগানকে সামনে রেখে তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দোয়া ও জনসমর্থন চেয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।নির্বাচন উপলক্ষে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও পূর্ণ সমর্থন চেয়েছেন। 'সত্য, ন্যায় ও তারুণ্যের প্রতীক' স্লোগান নিয়ে তিনি এলাকায় প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এলাকার সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে এবং মধ্যপাড়া ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের পক্ষ থেকে তার এই প্রার্থিতাকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি এখন নিজের নির্বাচনি প্রস্তুতি গুছিয়ে নিচ্ছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬