1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টঙ্গীতে দত্তপাড়া দীঘিরপাড় ঈদগাহ মাঠ পরিদর্শন করলেন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে প্রশংসিত সালথা থানার ওসি বাবলুর রহমান খান ফাঁসির মঞ্চ ও গুমের শিকার হওয়া ব্যক্তিদের এই সংসদ বিশ্বের বুকে বিরল ডেপুটি স্পিকার ৩ শ্রমিকের কারাদণ্ড রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জ্বালানি ধর্মঘট সরবরাহ স্থবির নবম–দশম গ্রেডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে চাকরির সুযোগ এসেড হবিগঞ্জ কর্তৃক এনরিচ (ENRICH) প্রকল্পের আওতায় কৃষক উদ্বুদ্ধকরণ ভ্রমণ (Farmers’ Exposer Visit) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিরোধী দলের রণকৌশল নির্ধারণ ডা. শফিকুরের সভাপতিত্বে বৈঠক মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা আরব আমিরাত-বাহরাইনসহ তিন দেশে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ফুলবাড়ীয়ায় ছেলে ও নাতির হাতে বৃদ্ধ নি/হ/ত ইরান-ইসরাইল যুদ্ধ লোহিত সাগরে হুথি আতঙ্কে সতর্ক অবস্থানে ইইউ নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশনের মানবিক যাত্রা শুরু, অসহায় আজিজুল হকের পাশে সহায়তার হাত

ভিডিও সংবাদ 👇👇

টঙ্গীতে দত্তপাড়া দীঘিরপাড় ঈদগাহ মাঠ পরিদর্শন করলেন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে দত্তপাড়া দীঘিরপাড় ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে তারা মাঠটি ঘুরে দেখেন এবং আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের বিষয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দত্তপাড়া দীঘিরপাড় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল হাসান স্বপন বলেন, বিগত সরকারের আমলে তারা এ ঈদগাহ মাঠে এসে নামাজ আদায় করতে পারেননি। বর্তমানে এলাকার মুরব্বি মুসলিম উদ্দিন খান মুসা সভাপতি ও তাকে সাধারণ সম্পাদক করে ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে ঈদগাহ মাঠ সংস্কারের জন্য একটি ভালো বরাদ্দ দেওয়ার আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে ঈদগাহ মাঠের পাশে একটি কবরস্থান স্থাপনের দাবি জানানো হয়েছে। কারণ ৪৮ নম্বর ওয়ার্ডে কোনো কবরস্থান নেই। এ এলাকায় কেউ মারা গেলে তাকে ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদ নগর এলাকায় দাফন করতে হয়।

তিনি উল্লেখ করেন, সাবেক মেয়র এমএ মান্নান জীবিত থাকাকালে এ ঈদগাহ মাঠ সংস্কারের জন্য ১ কোটি ৮৫ লক্ষ টাকার একটি বরাদ্দ এনে দিয়েছিলেন। কিন্তু তৎকালীন সরকার সেই বরাদ্দ টেন্ডার থেকে বাতিল করে দেয়, যা এলাকাবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক। বর্তমানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির কাছে এলাকাবাসীর প্রত্যাশা—তিনি যেন ঈদগাহ মাঠ সংস্কার ও কবরস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এ সময় ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন, এ ঈদগাহ মাঠে প্রতি ঈদে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে নারী-পুরুষসহ প্রায় পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদগাহ মাঠ দ্রুত সংস্কার করে নামাজ আদায়ের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, মাঠের ভাঙাচোরা অংশ মেরামত, রংকরণ এবং ঈদগাহ মাঠের সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাদল, কোষাধ্যক্ষ জসিমুর রহমান, প্রচার সম্পাদক স্বপনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট