মো:মোকলেছুর রহমান বাবু স্টাফ রিপোর্টার
নীলফামারীতে মেডিকেল কলেজ নিয়ে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের সাধারণ জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, নীলফামারী মেডিকেল কলেজ জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও ন্যায্য দাবির প্রতিফলন। কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে এই মেডিকেল কলেজের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে নীলফামারী মেডিকেল কলেজের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে জেলার মানুষ উন্নত চিকিৎসা সেবা পেতে পারে।মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় নীলফামারী মেডিকেল কলেজের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬