1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বোরহানউদ্দিনে তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশনের মানবিক যাত্রা শুরু, অসহায় আজিজুল হকের পাশে সহায়তার হাত ১৪ এপ্রিল থেকে কৃষিকার্ড বিতরণ শুরু ডা. জাহিদ হোসেন প্রতিটি পরিবারের নারী প্রধান পাবেন ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রী সোনাগাজীতে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি চার দিনেই ‘ক্লোজড’ থানার ওসি! ? কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম ১৩ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ ও প্রশ্নোত্তর পর্ব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম নাজিরহাটে জ্বালানি তেল মজুদের দায়ে পাম্প মালিককে জরিমানা

ভিডিও সংবাদ 👇👇

বোরহানউদ্দিনে তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ইমন রহমান বিশেষ প্রতিনিধি: 

ভোলার বোরহানউদ্দিনে উপজেলায় তরমুজ  ব্যবসায়ীর ওপর হামলা করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে হয়েছে বলে জানা গেছে।
এঘটনায় বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বোরহানউদ্দিন থানায় দায়ের করা এজাহার সুত্রে জানা যায় উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম ওরফে সুমন (৪৪) রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের  চর এলাকায় তরমুজ চাষ করে আসছেন। গত ৫ মার্চ দুপুর আনুমানিক ২টার দিকে শ্রমিক ও স্বজনদের নিয়ে তিনি ক্ষেত থেকে তরমুজ উত্তোলনের কাজ শুরু করেন। এ সময় প্রদান অভিযুক্ত তোফায়েল (৬০) সহ ২৫/৩০জন ব্যক্তি সেখানে এসে তরমুজ উত্তোলনে বাধা দেন।এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার  দিন বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাকিমুদ্দিন মাছঘাট এলাকায় গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে রফিকুল ইসলামসহ কয়েকজন আহত হন।এবং হামলার সময় অভিযুক্তরা রফিকুল ইসলামের কাছে থাকা একটি ইনফিনিক্স মোবাইল ফোন, যার মূল্য প্রায় ১৬ হাজার টাকা এবং তার পকেটে থাকা প্রায় ৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।এসময়  ভুক্তভোগীর সাথে থাকা মো.নুরনবীর লুঙ্গির গোচরে থাকা তরমুজ বিক্রির ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।এজাহারে আরও বলা হয় পরবর্তীতে  আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী রফিকুল।এদিকে  তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বোরহানউদ্দিন থানার সূত্র  জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট