1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাঙ্গামাটি সদর উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিতঃ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

রাঙ্গামাটি সদর উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিতঃ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাকওয়াভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি সদর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ শুক্রবার রাঙ্গামাটির বনরূপাস্থ আইসিার মিলনায়তনে আয়োজিত এ ইফতার মাহফিলে জাহিদুল ইসলামের সঞ্চলনায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সদর উপজেলা সভাপতি মোঃ হারুনুর রশীদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চল সহকারী পরিচালক মোঃ ইসহাক।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা শুধু একটি সামাজিক দাবি নয়, বরং এটি ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা। ইসলাম শ্রমিককে মর্যাদা দিয়েছে এবং শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করার শিক্ষা দিয়েছে। তিনি বলেন, শ্রমিকদের অধিকার আদায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে তাকওয়া, ন্যায় ও মানবিক মূল্যবোধ বিকশিত হয়।তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শ্রমিক শ্রেণির অবদান অপরিসীম। তাই শ্রমিকদের অধিকার সংরক্ষণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক শ্রমিক সমাজ গঠনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলার নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম, ফেডারেশনের রাঙ্গামাটি জেলার সভাপতি আবদুস সালাম, পৌর জামায়াতের আমীর মোঃ মঈন উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারী নুর জামাল, সদর জামায়াতের সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলার সেক্রেটারি মোঃ ইরফানুল হক, পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশার, ফেডারেশনের অর্থ সম্পাদক জাহিদুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শ্রমিক প্রতিনিধি ও সুধীজন। আলোচনা শেষে দেশ, জাতি ও শ্রমিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট