তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের হোসেনপুরে মটরসাইকেল চাপায় আসলাম (৩৫) নামে এক ব্যাবসায়ী মারা গেছেন। সে উপজেলার উত্তর কুড়িমামা গ্রামের সুরুজ আলীর ছেলে। তার চাচাত ভাই সজল জানান, হোসেনপুর উপজেলা সদর বাজার থেকে ব্যাবসার কাজ শেষে দোকান বন্ধ করে তার ভাইকে নিয়ে মটর সাইকেলে বাড়ী যাওয়ার পথে বৃহস্পতিবার রাত ১২টায় দিকে পৌর সদরের খাদ্য গোডাউন চৌরাস্তা সড়ক পার হওয়ায় সময় অন্য একটি মটর সাইকেল তাদের চাপা দিলে আসলাম গুরুতর আহত হয়। দ্রুত আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে গেলে তার অবস্থা আশংন্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।সেখানেও তার অবস্থায় আরও অরনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে ঢাকা নেয়ার পর শুক্রবার(৬ মার্চ) ভোরে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬