1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গাইবান্ধা জেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিকদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

গাইবান্ধা জেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিকদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান বাবু গাইবান্ধা 
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান বাবু গাইবান্ধা 

গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেলে গাইবান্ধা শহরের পি.কে. বিশ্বাস রোডের নতুন বাজার সংলগ্ন ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবুল কালাম। গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ খয়বর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আব্দুল করিম মিয়া।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউনিয়নের কার্যকরী সদস্য শাহিন সরদার, সহ-সাধারণ সম্পাদক রানা মিয়া, ডা. মোস্তাকিম, ইঞ্জিনিয়ার আলামিন রুহুল, জানে আলম, শাজাহান মন্ডলসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে নির্মাণ শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। তবুও অনেক ক্ষেত্রে নির্মাণ শ্রমিকরা এখনও ন্যায্য মজুরি, চিকিৎসা সহায়তা ও নিরাপত্তা সুবিধা থেকে বঞ্চিত হন। কোনো শ্রমিক দুর্ঘটনায় আহত বা নিহত হলে মালিকপক্ষের কাছ থেকে যথাযথ সহযোগিতা না পাওয়ার বিষয়টিও বক্তারা তুলে ধরেন। বক্তারা আরও জানান, শ্রমিকরা নিজেদের সামান্য আয়ের টাকা থেকে অল্প অল্প করে চাঁদা তুলে তিন শতক জমি ক্রয় করে ইউনিয়নের নিজস্ব কার্যালয় নির্মাণ করেছেন। এ সময় তারা প্রধান অতিথির কাছে ইউনিয়নের কার্যালয়টি স্থায়ীভাবে ভিত্তি দিয়ে একটি সুদৃঢ় ভবন নির্মাণে সহযোগিতা করার আহ্বান জানান।

প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ আব্দুল করিম মিয়া শ্রমিকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নের অন্যতম কারিগর। তাদের পরিশ্রম ও অবদানের মাধ্যমেই দেশের অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হচ্ছে। তাই তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি শ্রমিক ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাসও দেন।অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত নির্মাণ শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট