1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নীলফামারীর ক্রিকেটার রিশাদ এখন লন্ডনের নিলামে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

নীলফামারীর ক্রিকেটার রিশাদ এখন লন্ডনের নিলামে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

মোঃ মোকলেছুর রহমান বাবু  স্টাফ রিপোর্টার

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’–এর এবারের নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের ২৩ ক্রিকেটার। তবে চূড়ান্ত তালিকায় জায়গা করে নেয়া মাত্র দুজনের মধ্যে একজন নীলফামারীর রিশাদ ১১ ও ১২ মার্চ লন্ডনে আনুষ্ঠানিকতার মাধ্যমে এই নিলামের আয়োজন করেন কতৃপক্ষ।সেখানে বাংলাদেশের হয়ে থাকছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেন।এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটার দ্য হানড্রেড–এ খেলেননি।মোস্তাফিজের ভিত্তিমূল্য এক লাখ পাউন্ড এটি সর্বোচ্চ ক্যাটাগরি। রিশাদের ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। স্পিনারদের টায়ার ওয়ানে আছেন তিনি।প্রায় ১,০০০ ক্রিকেটার নিলামে অংশ নিতে নাম লিখিয়েছিলেন।তবে প্রাথমিক তালিকা থেকে নামিয়ে আনা হয়েছে ৪২৫ জনে। এর মধ্যে পুরুষ ক্রিকেটার ২৪৭ জন, নারী ক্রিকেটার ১৭৮ জন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি থেকে পাঠানো ৭৫ থেকে ১০০ জনের তালিকার ভিত্তিতেই বড় তালিকা ছোট করা হয়েছে।এই ছোট তালিকায় জায়গা পাননি টি-টুয়েন্টি বিশ্বকাপের অন্যতম সেরা পারফর্মার পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। ৪২৫ জন খেলোয়াড়ের এই তালিকায় পাকিস্তানের ১৬ জন ক্রিকেটারের নাম থাকলেও সেখানে নেই এই ২৯ বছর বয়সী তারকার নাম।সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে ফারহান করেছেন দুর্দান্ত একটি সেঞ্চুরি। তার আগে গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি। টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে দুটি সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন তিনি।নিলামের আগে ফারহান আশাবাদী ছিলেন এই টুর্নামেন্টে খেলার ব্যাপারে। তিনি বলেছিলেন, ‘সবাই সেরা লিগগুলোতে খেলতে চায়। দ্য হানড্রেড সেরাদের একটি। আশা করি ভালো কিছু হবে।’পাকিস্তান থেকে এই তালিকায় আছেন ১৪ জন পুরুষ ক্রিকেটার, নারী ২ জন। মারকিউ তালিকায় জায়গা পেয়েছেন হারিস রউফ, যিনি বিশ্বকাপ দলে ছিলেনই না। এ ছাড়া শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও উসমান তারিকও আছেন সংক্ষিপ্ত তালিকায়। নিলামের চূড়ান্ত তালিকায় বাদ পড়া বাংলাদেশের ক্রিকেটাররা হলেন,নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন , নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান, সৌম্য সরকার।রিশাদ নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের নিজপাড়া গ্রামের নূর আলমের ছেলে। তিনি নীলফামারী শহরের ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ২০১৮ সালে রিশাদ হোসেন ওই প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেন। খেলার কারণে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বোলিংয়ে ১ উইকেট নেওয়ার পর ১৮ বলে ৪৮ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর আলোচনায় এসেছে লেগ স্পিনার রিশাদ হোসেনের নাম। তাঁর এই সাফল্যে পরিবারের সদস্য, বন্ধু ও শিক্ষকেরা উচ্ছ্বসিত।ডানহাতি ব্যাটসম্যান এবং লেগ স্পিনার রিশাদ ২০২৪ সালে আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপে ৬ষ্ঠ সর্বোচ্চ উইকেট সিকারী ছিলেন,তবে নিজ জেলায় ভক্তদের অভিযোগ বিভিন্ন সময়ে সাক্ষাৎকার দিতে নীলফামারীর কথা বলতে দেখা যায় না তাকে ৬ মার্চ জেলা সদরের চাদের হাট এলাকার বাসিন্দা শ্রী বাবু শর্মা অনেক টা ক্ষোভ প্রকাশ করে বলেন সে আমাদের নীলফামারীর গর্ভ আমরা তাকে নিয়ে অনেক কথা বলি কিন্তু সে নীলফামারীর কথা কেন বলেনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট