
ইমন রহমান বিশেষ প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে উপজেলায় তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে হয়েছে বলে জানা গেছে।
এঘটনায় বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বোরহানউদ্দিন থানায় দায়ের করা এজাহার সুত্রে জানা যায় উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম ওরফে সুমন (৪৪) রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের চর এলাকায় তরমুজ চাষ করে আসছেন। গত ৫ মার্চ দুপুর আনুমানিক ২টার দিকে শ্রমিক ও স্বজনদের নিয়ে তিনি ক্ষেত থেকে তরমুজ উত্তোলনের কাজ শুরু করেন। এ সময় প্রদান অভিযুক্ত তোফায়েল (৬০) সহ ২৫/৩০জন ব্যক্তি সেখানে এসে তরমুজ উত্তোলনে বাধা দেন।এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দিন বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাকিমুদ্দিন মাছঘাট এলাকায় গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে রফিকুল ইসলামসহ কয়েকজন আহত হন।এবং হামলার সময় অভিযুক্তরা রফিকুল ইসলামের কাছে থাকা একটি ইনফিনিক্স মোবাইল ফোন, যার মূল্য প্রায় ১৬ হাজার টাকা এবং তার পকেটে থাকা প্রায় ৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।এসময় ভুক্তভোগীর সাথে থাকা মো.নুরনবীর লুঙ্গির গোচরে থাকা তরমুজ বিক্রির ২ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।এজাহারে আরও বলা হয় পরবর্তীতে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী রফিকুল।এদিকে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বোরহানউদ্দিন থানার সূত্র জানিয়েছে।