1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কেশবপুরে জোর করে জমি দখল করার কারণে সংবাদ সম্মেলন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

কেশবপুরে জোর করে জমি দখল করার কারণে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

কেশবপুরে জোর করে জমি দখল করার কারণে সংবাদ সম্মেলন
বাবলু হাসান
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলায় জমি জবরদখল, হয়রানি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন নুর ইসলাম গাজী নামের এক ভুক্তভোগী। শনিবার দুপুর ১২ টার সমায় কেশবপুর থানা প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে নুর ইসলাম গাজীর পক্ষে তার ছেলের বউ লিখিত বক্তব্য পাঠ করেন, এবং বলেন, কেশবপুর উপজেলার ভোগতি নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা। নুর আলী গাজীর পিতা মৃত নেপালগাজী। দীর্ঘদিন ধরে তিনি ও তার পরিবার নিজেদের ক্রয়কৃত ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমিতে বসবাস ও জীবিকা নির্বাহ করে আসছেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একই গ্রামের মোকাম গাজী দীর্ঘদিন ধরে তাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। প্রথমে সামান্য কিছু জমি ক্রয় করলেও পরবর্তীতে বিভিন্ন কৌশল অবলম্বন করে আরও জমি দখলের চেষ্টা করা হয়। এক পর্যায়ে তাদের জমির কিছু অংশ জবরদখল করে সেখানে পাকা প্রাচীর নির্মাণ করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
ভুক্তভোগী নুর ইসলাম গাজী বলেন, বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েছিলেন। এছাড়া কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ বিষয়টি জানতেন এবং তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন,নুরুল ইসলাম বলেন বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার জন্য বহুবার দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মশিউর রহমানের নিকট গেছি , কিন্তু তিনি বিষয়টি মীমাংসা না করে আমার প্রতিপক্ষকে উস্কানে দিয়ে জমি দখল সহযোগিতা করে দিয়েছেন, পরবর্তীতে তিনি আদালতে ১৪৪ ধারা জারি করেন। কিন্তু আদালতের নির্দেশনা উপেক্ষা করেই অভিযুক্ত মোকাম,গাজী তাদের জমির অংশ জবরদখল করে প্রাচীর নির্মাণের কাজ সম্পন্ন করেন বলে অভিযোগ করেন তিনি।
নুর ইসলাম গাজী বলেন, পরে বিষয়টি নিয়ে কেশবপুর পৌরসভার কাছে লিখিত আবেদন করলে গত ০১ মার্চ ২০২৬ তারিখে পৌরসভার সার্ভেয়ারের মাধ্যমে জমি মাপজোক করা হয়। তখন দেখা যায় তাদের জমির প্রায় ৩ ফুট ৩ ইঞ্চি অংশ দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত মোকাম গাজী ও তার সহযোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর ভিডিও ও বানোয়াট তথ্য ছড়িয়ে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এতে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
এ সময় তিনি অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় মোকাম গাজী ও তার লোকজন তাদের পরিবারকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে এবং প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করছে।
সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী নুর ইসলাম গাজী প্রশাসনের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সাথে তাদের জমি জবরদখল ও হয়রানি থেকে রক্ষার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট