1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
‎দক্ষিণ আইচায় ৩৩ পিস ই/য়া/বা/সহ মা/দ/ক ব্যবসায়ী গ্রে/ফ/তা/র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

‎দক্ষিণ আইচায় ৩৩ পিস ই/য়া/বা/সহ মা/দ/ক ব্যবসায়ী গ্রে/ফ/তা/র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

‎দক্ষিণ আইচায় ৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎মীর শাহীন
স্টাফ রিপোর্টার
ভোলা।

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ মোঃ হাছনাইন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।

‎শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা বাজারে রিয়াজের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।

‎পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ হাছনাইন দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফিরোজ ফরাজির ছেলে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে নজরদারিতে রাখে এবং পরে অভিযান চালিয়ে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।

অভিযানটি পরিচালনা করেন দক্ষিণ আইচা থানার এসআই শাহীন। এ সময় তার সঙ্গে পুলিশের একটি দল উপস্থিত ছিল।

‎দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাসহ হাছনাইনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট