1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
প্রকাশ্যে মাদক সেবন,বাধা দিলে মারধর - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান নতুন উদ্যমে শাজাহানপুর থানা: তদন্তে দায়িত্ব নিলেন আকরাম আলী নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন পদ্মায় ৪৩ ঘণ্টা পর মিলল এসএসসি পরীক্ষার্থী আরাফাতের নিথর দেহ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা।

ভিডিও সংবাদ 👇👇

প্রকাশ্যে মাদক সেবন,বাধা দিলে মারধর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

প্রকাশ্যে মাদক সেবন,বাধা দিলে মারধর
নৃপেন হালদার , কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রকাশ্যে লোকজন নিয়ে প্রতিনিয়ত মাদক সেবন করছে শংকর হালদার(৪২) নামে এক মাদক সেবী।আর এ ঘটনার কেউ প্রতিবাদ করতে গেলে শংকর হালদার তাদের মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
শংকরের হাত থেকে এলাকাবাসী রক্ষার জন্য পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।
মাদকসেবী শংকর হালদার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি গ্রামের মৃত বাদল হালদারের ছেলে।
এলাকার বড়দা কান্ত হালদারের ছেলে হিরন্ময় হালদার(৪০) বলেন,শংকর হালদার বাড়ির পাশের পুকুর পাড়ে বসে লোকজন নিয়ে প্রকাশ্যে প্রতিনিয়ত মাদক সেবন করে।ওই পুকুর পাড় দিয়ে মহিলা-পুরুষসহ এলাকার লোকজন চলাচল করে। মহিলারা যাওয়ার সময় শংকর তাদের ইভটিজিং করে।আমরা প্রতিবাদ করলে শংকর ও তাদের লোকজন মিলে আমাদেরকে মারধর করে।
তিনি আরো বলেন,গত কয়েক দিন আগে আমি প্রতিবাদ করায় আমাকে ও আমার চাচা নিরঞ্জনকে শংকর লোকজন নিয়ে মারধর করেছে।এ ঘটনায় আমরা পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিচারের জন্য আবেদন করেছি।
এ বিষয়ে শংকর হালদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,আমি আগে একটু মাদক সেবন করতাম।এলাকার লোকজন সামাজিক ভাবে চাপ প্রয়োগ করলে মাদক সেবন ছেড়ে দিয়ে এখন ভালো হয়েগেছি।
ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রেন ইনচার্জ সৈয়দ ইমদাদুল হক বলেন,মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। শংকর হালদার যদি প্রকাশ্যে বসে মাদক সেবন করে থাকেন তা হলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।তবে এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট