1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে ব্রেকিং দা সাইলেন্স-এর সার্বিক সহযোগিতায় সুন্দরবন ভ্রমণের স্টেকহোল্ডারদের মাঝে ডাস্টবিন বিতরণ ও শিক্ষার্থীদের জন্য ট্রলার উপহার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার জব্দ। নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি , দুই জনকে জরিমানা ও ৪০০ লিটার পেট্রোল জব্দ। বগুড়া মোটর শ্রমিক ইউনিটে নতুন নেতৃত্ব: এজাজ আহমেদ আসলামকে উষ্ণ সংবর্ধনা টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন সারাদেশে হামে ১০০ শিশুর মৃ/ত্যু/র ঘটনায় প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ। ডিএসসিসি নির্বাচনে চমক মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নাম ঘোষণা করল এনসিপি ১ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল জেলা প্রশাসনের কড়া নির্দেশনা দৈনিক প্রভাতী বাংলাদেশের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক জাকিরকে সম্মাননা জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা”

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে ব্রেকিং দা সাইলেন্স-এর সার্বিক সহযোগিতায় সুন্দরবন ভ্রমণের স্টেকহোল্ডারদের মাঝে ডাস্টবিন বিতরণ ও শিক্ষার্থীদের জন্য ট্রলার উপহার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

শ্যামনগরে ব্রেকিং দা সাইলেন্স-এর সার্বিক সহযোগিতায় সুন্দরবন ভ্রমণের স্টেকহোল্ডারদের মাঝে ডাস্টবিন বিতরণ ও শিক্ষার্থীদের জন্য ট্রলার উপহার

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা): সাতক্ষীরা শ্যামনগরে সুন্দরবনে ভ্রমণকারীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নদী পারাপারে গাবুরা ইউনিয়নের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ডাস্টবিন বিতরণ ও ট্রলার উপহার দেওয়া হয়েছে।শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন ঘাটে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে পরিবেশ সংরক্ষণে কাজ করা সংগঠন ব্রেকিং দা সাইলেন্স-এর সার্বিক সহযোগিতায় সুন্দরবন ভ্রমণের সঙ্গে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জর্জ কোড, লিগ্যাল এইড অফিসার ও সিভিল, মিলন দাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরা মো: রোকনুজ্জামান, একাডেমিক সুপারভাইজার, জেলা শিক্ষা অফিস, সাতক্ষীরা আ.ন.ম. নাজমুল উলা, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম এম মাসুদুল আলম, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা, ফজলুল হক,ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রতিনিধিবৃন্দ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তা, নৌযান চালক, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। পর্যটকদের অসচেতনতার কারণে অনেক সময় প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য নদী ও বনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। তাই সুন্দরবনে আগত পর্যটক ও নৌযান সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা তৈরি করতে ডাস্টবিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।এ সময় গাবুরা ইউনিয়নের শিক্ষার্থীদের নদী পারাপারের সুবিধার্থে “আশার তরি” নামের একটি ট্রলার উপহার দেওয়া হয়। দীর্ঘদিন ধরে নদী পারাপারে ঝুঁকি ও দুর্ভোগ পোহাতে হচ্ছিল শিক্ষার্থীদের। নতুন ট্রলারটি চালু হলে শিক্ষার্থীরা নিরাপদে স্কুল-কলেজে যাতায়াত করতে পারবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ডাস্টবিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এবং ট্রলারটি আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট